সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

নওগাঁয় গরুবাহী ভটভটি ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৪ 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় গরুবাহী ভটভটি ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও চারজন। 

আজ (শনিবার ২৫ অক্টোবর ২০২৫খ্রীঃ) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নজিপুর-জয়পুরহাট সড়কের বিহারীনগর-পিড়লডাঙ্গার বাইপাস সড়ক হয়ে জয়পুরহাট গরুর হাটে যাচ্ছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। 

পথে তালঝাড়ী এলাকার ডবল ব্রিজের নিকট মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায় ভটভটি ও মোটরসাইকেলটি।

এ সময় ভটভটি চালক আড়ানগর গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান মওলা (৩৫) এবং একই গ্রামের মো. ভুট্টু (৪০) ঘটনাস্থলেই প্রাণ হারান। 

খবর পেয়ে ধামইরহাট থানার ওসি ইমাম জাফরসহ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান তারা । 

আহতরা হলেন, আড়ানগর গ্রামের জিহাদ (২৫), ফতেপুর গ্রামের জাইদুল (৫৫), লক্ষনপাড়া গ্রামের নাজিম উদ্দিন (৭০) এবং মোটরসাইকেল চালক দিনাজপুরের সেলিম রেজা (৩০)। এর মধ্যে সেলিম ও নাজিমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামইরহাট থানার ওসি ঈমাম জাফর জানান, কোন অভিযোগ না থাকায় দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০