মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

রাণীশংকৈলে মেলায় জুয়া খেলায় জড়িত আটক দু’জনের কারাদণ্ড

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জুয়ার আসর থেকে জুয়ায় জড়িত থাকার অপরাধে আবু হায়াত ও ফারুক হোসেন (৩২) নামে দু’ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার রাতোর এলাকায় অনুষ্ঠিত হওয়া ডুমুরকালি মেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় জুয়ার বোর্ড ও খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। গ্রেফতার আবু হায়াত ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের আরাজী ফকদনপুর গ্রামের হবিবর রহমানের ছেলে ও ফারুক হোসেন একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের দু’জনকে ৯ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ.আরশেদুল হক বলেন, দণ্ডিত দু’জনকে রাতেই জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে মর্মেও ওসি জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০