সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

রাজশাহী বোর্ডে ফল পুনঃ নিরীক্ষণে ৪৩ হাজার শিক্ষার্থীর আবেদন,৮২ হাজার খাতা পুন:মূল্যায়ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
চলতি বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী তাদের ৮২ হাজারেরও বেশি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
রবিবার (২৬ অক্টোবর) সকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখখারুল ইসলাম এই বিশাল সংখ্যক আবেদনের তথ্য নিশ্চিত করেন।
বোর্ডের চেয়ারম্যান বলেন, “গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ ছিল। এই সময়ের মধ্যে প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী ৮২ হাজারেরও বেশি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। ছুটির কারণে সবকিছু দেখা হয়নি। আমরা আজ এটা দেখছি।ফল প্রকাশের পর এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর আবেদন বোর্ড এবং সংশ্লিষ্ট মহলে আলোচনার জন্ম দিয়েছে।
ফলাফলের সার্বিক চিত্র চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ, যা আগের বছরগুলোর তুলনায় বেশ খারাপ। বোর্ড সংশ্লিষ্টরা মনে করছেন, ফলাফলের এই সামগ্রিক খারাপ চিত্রের কারণেই পুনঃনিরীক্ষণের আবেদন এত বেড়েছে।
এ বছর বোর্ডের আওতাধীন ৩৫টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি, যা ফলাফলের নিম্নগামী প্রবণতার একটি উদ্বেগজনক দিক। পুনঃনিরীক্ষণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল পরিবর্তন হবে এই আশায় আবেদন করেছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০