মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় বিশিষ্ট লেখক ও সাংবাদিক,কমরেড মনিরুজ্জামান খান মনিরের মৃত্যু ! 

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

সিরাজগঞ্জে বিশিষ্ট লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সিরজাগঞ্জ জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড মনিরুজ্জামান খান মনি (৬০) ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)

আজ ( ২৭ অক্টোবর) সোমবার সন্ধ্যার দিকে সদানন্দপুর রেল স্টেশনের নিকট ট্রেনের সাথে ধাক্কায় মৃত্যুবরণ করেন।

কমরেড মনিরুজ্জামান খান মনি সিরজাগঞ্জ শহরের মুজিব সড়কস্থ মৃত আব্দুল আজিজ খানের ছেলে। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্য শোকের ছায়া নেমে এসেছে। 

কমরেড মনিরুজ্জামান খান মনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না। 

কমরেড মনিরুজ্জামান মনি দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক, কালচারাল স্কুল ‘অন্যভূবন’, অন্যভূবন মর্ডাণ ইংলিশ’ স্কুলের স্বত্বাধিকারী ছিলেন।

জিআরপি থানার ওসি জানান, নিহত মনিরুজ্জামান মনির কড্ডার মোড় শহীদ এম. মনসুর আলী রেললাইন পার হবার সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০