সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সখীপুরে মায়ের লিখিত অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৭ অক্টোবর ২০২৫ খ্রীঃ) দুপুরে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম কবির হোসেন রাশেদ (২৭)। তিনি সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড় গোবিন্দপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তাঁর মায়ের নাম কোকিলা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে না পারলে তিনি প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করতেন এবং মাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এতে অতিষ্ঠ হয়ে মা কোকিলা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর দুপুরে ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল কোকিলা বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় রাশেদকে সামান্য পরিমাণ গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ হাতে নাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে হাজির করা হলে রাশেদ নিজের দোষ স্বীকার করেন।

পরে আদালত তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ড ঘোষণার পর তাঁকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়। অভিযান পরিচালনার সময় সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া এবং উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০