সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

রাজশাহীতে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী :

রাজশাহীতে বাংলাদেশের সাংস্কৃতিক আনদোলনের পুরোধা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার বিকাল ৪ টা থেকে নগরীর আলুপট্টি মোড়ে উদীচী রাজশাহী জেলা সংসদের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী। শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সংগঠন পতাকা উত্তোলন করেন অতিথি ও উদীচী নেতৃবৃন্দ।

এরপর উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা আহবায়ক এডভোকেট মুরাদ মোর্শেদ, শ্রমিক নেতা কমরেড হুমায়ুন রেজা জেনু, চারণ সাংস্কৃতিক কেন্দ্র রাজশাহীর সংগঠক শামসুল আবেদিন ডন, উদীচী রাজশাহীর সহ-সভাপতি অজিত কুমার মন্ডল বক্তব্য রাখেন। এ সময় নারী নেত্রী কল্পনা রায়, সিপিবি নগর কমিটির সাধারণ সম্পাদক অসিম সরকার লিটন, বাসদ জেলা আহবায়ক আলফাজ হোসেন যুবরাজ, উদীচী রাজশাহী জেলা সংসদের সহ-সভাপতি আফতাব হোসেন কাজল ও
রতন ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার, সহসাধারণ সম্পাদক রণজিৎ দাস ও সাথী আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বৃন্দ আবৃতি করেন সেলিনা বানু, আবু তালেব মোল্লাহ, প্রফুল্ল প্রামানিক। খালেদা কেয়ার নির্দেশনায় উদীচীর শিশু শিল্পীদের পরিবেশনায় নাটক সুকান্ত ভট্টাচার্যের “রাখাল ছেলে” পরিবেশিত হয়। শেষে উদীচীর কন্ঠ শিল্লীদের পরিবেশনায় ছিল গণসংগীত।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কৃষক আনদোলনের নেতা ইলা মিত্র, উপমহাদেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী সলিল চৌধুরী, কবি সুকান্ত ভট্টাচার্য এবং চলচিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে তাঁদেরকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০