সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

আজ শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা,পুরাতন বই বদলের সুযোগ

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী জেলা প্রতিনিধি :

রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ শুক্রবার (৩১ অক্টোবর)। এ মেলায় জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টল থেকে পুরাতন বই বদল করে নতুন বই নেওয়া যাবে। বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বইমেলা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান জানান, বিকেল ৪টায় বইমেলার উদ্বোধন করা হবে এবং মেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ছুটির দিন বাদে মেলা চলবে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর ছুটির দিনে শুরু হবে বেলা ১১টায়।

এই মেলায় ১১টি সরকারি দপ্তর এবং ৭০টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের প্রকাশিত পুস্তকের প্রদর্শনী ও বিক্রয় করবে। শিশুদের জন্য থাকবে শিশু কর্ণার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এবারের বইমেলাতে বিশাল মূল্যছাড় ছাড়াও থাকছে লেখক ও পাঠক আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিষয়ভিত্তিক আলোচনা সভা। এছাড়াও বই কিনতে অসমর্থদের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র দেবে বই বদলের সুযোগ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০