মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

এনায়েতপুরে খুকনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত

ইছাহাক আলী,, এনায়েতপুর – চৌহালী (সিরাজগঞ্জ)
আজ শুক্রবার (৩১অক্টোবর) বিকেলে এনায়েতপুরে খুকনী মোল্লাপাড়া ঈদ গাহ মাঠে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন যৌথভাবে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন খুকনী ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় ও সাধারণ সভায় সভাপতিত্ব করেন খুকনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা এমদাদুল হক। উক্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিরাজগঞ্জ ৬ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, শাহজাদপুর উপজেলা আমির মাওলানা মোঃ মিজানুর রহমান বলেন, আপনাদের দোয়া এবং ভোটের মাধ্যমে আল্লাহ যদি আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি খুকনী থেকে যারা শাহজাদপুর কাপড়ের হাটে ব্যবসা করতে যাবে তাদের ব্যবসা-বাণিজ্যের সম্পূর্ণ সুযোগ সুবিধা জামায়াত-শিবির দিবে ইনশাল্লাহ। খুকনি ইউনিয়নে সকল প্রকার উন্নয়নমূলক কাজ ও রাস্তা ঘাট সংস্কার ও নতুন করে করে দেয়া হবে।
আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মজলিসের শূরা সদস্য বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, ও জেলা মজলিসে শূরা সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ সেলিম রেজা, শাহজাদপুর নির্বাচনী কমিটির প্রধান পরিচালক ও এনায়েতপুর থানা সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসেন, শাহজাদপুর উপজেলা সেক্রেটারি আব্দুল মালেক,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল খালেক, পৌর আমির মোঃ আমিনুল ইসলাম,এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী,উপজেলা স্মার্ট কমিটির সভাপতি আকরাম আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ মন্ডল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন, সাংগঠনিক সদর ইউনিয়নের আমির মাওলানা মোঃ আব্দুল হক সাহেব, স্থল ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ লিয়াকত আলী, জামায়াতে ইসলামীর নেতা,ডাঃ মোঃ ইদ্রিছ আলম, মোঃ আমানুল্লাহ আমান, প্রমূখ।
বক্তাগন বলেন, চাঁদাবাজ, দূর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। তাই আগামীতে সৎ,যোগ্য, চরিত্রবান লোকদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে ন্যায়, ইনসাফ,আদোল সমাজে প্রতিষ্ঠা করতে হবে। উক্ত সভা সঞ্চালনা করেন শ্রমিক নেতা মোঃ সবুজ আলী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০