মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

তাড়াশে বৈরী আবহাওয়ায় প্রান্তিক কৃষকদের মাথায় হাত: ডুবে গেল বিস্তীর্ণ ফসলের মাঠ

মোঃ শাহ আলম,সিনিয়র রিপোর্টার:
গত শুক্রবার ৩১ শে অক্টোবর ২০২৫, দিবাগত রাত থেকে আজ অব্দি বৈরী আবহাওয়া ও ভারী বর্ষণে কৃষকের আধা পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে । প্রতিটি ধানের শীষে লুকিয়ে থাকে প্রান্তিক জনপদের, একেক কৃষক পরিবারের অগণিত স্বপ্নস্বাধ, আশা ভরসা, হাসি কান্না, তাদের পরিবার ও ভবিষ্যতের চিন্তা চেতনা । দিগন্তজোড়া ফসলের মাঠ জুড়ে যখন আধা পাকা ও সবুজ ধানের সমারোহ, যখন কৃষকের মনে স্বপ্ন দেখায়, এবং আশার আলো কৃষকের চোখে দোল খায় , তখন তাদের হৃদয়ও ভরে ওঠে, হাসি আনন্দে । কিন্তু হঠাৎ প্রাকৃতিক বৈরী আবহাওয়া শুক্রবার দিবাগত রাতে ভারী বর্ষণ ও অতিবৃষ্টিতে সেই আধা পাকা সবুজ মাঠের ধান যখন পানির নিচে তলিয়ে যায়, তখন শুধু ধান নয়, ডুবে যায় এক একটি কৃষক পরিবারের বুকভরা আশা ভরসা ,চোখের স্বপ্ন আর মুখের হাসি। কৃষক পরিবারের মাথায় ওঠে হাত আর অন্তরে বাজে অসহায়ত্বের চাপা কান্নার সুর । এটা কেবল একটি ফসল নষ্ট হওয়ার গল্প নয়, এটা একজন শ্রমজীবী কৃষক পরিবারের জীবনের লড়াই সংগ্রামের ভাঙ্গা গড়ার গল্প । এমন পরিস্থিতিতে কৃষকগণ কেবল নিভৃত্তে কাঁদে, কিন্তু তাদের সেই কান্না, সীমাহীন ঐ আকাশ ছাড়া আর কেউ শোনে না । তবুও তারা নিরাশ না হয়ে, আশায় বুক বাধে ,আবার স্বপ্ন দেখে ঘুরে দাঁড়ানোর । সিরাজগঞ্জের সব উপজেলায় কমবেশী আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০