মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সলঙ্গায় বৃষ্টি আর দমকা হাওয়ায় আমন ধান ও আগাম সবজির ব্যাপক ক্ষতি

মো: আখতার হোসেন হিরন:

টানা তিনদিনের বৃষ্টি আর দমকা হাওয়ায় মাটিতে নুয়ে পড়েছে রোপা আমন ধান। আধা-পাকা এসব ধান মাটিতে নুয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন সলঙ্গা অঞ্চলের কৃষকরা। এছাড়াও আগাম আলু এবং রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। কদিন বাদেই যে ফসল ঘরে উঠতো তা নিয়ে এখন চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে।

সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় প্রায় সকল জমির ধান মাটিতে নুয়ে পড়েছে। এছাড়াও আগাম রোপনকৃত আলু এবং শাকসব্জির ক্ষতি হয়েছে।

ধারনা করা হচ্ছে আগামী কয়েকদিন পর্যন্ত এই আবোহাওয়া থাকতে পারে তাই ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। 

গতকাল শনিবার দুপুরে সলঙ্গা থানার কচিয়ার বিল, ফটিকার বিল,বেতুয়ার বিল এলাকা ঘুরে দেখা গেছে, আধাপাকা আমন ধানের শিষ মাটিতে নুয়ে পড়ে পানিতে ডুবে আছে। জমির ধান মাটিতে নুয়ে পড়ায় ফলন ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। অপরদিকে বৃষ্টিতে আগাম রোপনকৃত আলু এবং আগাম সবজি ক্ষেতে পানি জমেছে। এতে করে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।

ধুবিল ইউনিয়নের নইপাড়া এলাকার কৃষক আব্দুল মালেক প্রায় দশ বিঘা জমিতে আমন চাষ করেছেন। সপ্তাহ দুয়েক পর ধান কাটার কথা ছিল। তিনি বলেন, কষ্ট করে ধান চাষ করে যখন কাটার সময় হলো, তখনি পাকা ধানে মই দিয়ে গেল বৃষ্টি। জমিতে পানি জমে শিষ ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। আলুর ক্ষেতেও পানি জমে আছে। 

আবোহাওয়া অফিস এবং কৃষি অফিস সুত্রে জানা গেছে, আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই আবোহাওয়া এমন থাকতে পারে। তাই ক্ষয়ক্ষতির পরিমান আরও বাড়তে পারে। তবে ‘কৃষকদের পরামর্শ দিচ্ছি, যেসব ধান শুয়ে পড়েছে সেগুলো গোছা করে বেঁধে দিতে। এতে কিছুটা হলেও ক্ষতি কম হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০