মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে বিএনএফ’র অর্থায়নে সমতা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে চর অঞ্চলের দুঃস্থ পরিবারের মাঝে ৩০ টি ছাগল বিতরণ

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ সদর উপজেলার চর অঞ্চলের দুঃস্থ ১৫ টি পরিবারের মাঝে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)’র অর্থায়নে ও সমতা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ৩০ টি ছাগল বিতরণ করা হয়েছে।

রবিবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাঁতী চায়না বাঁধ ২  প্রাঙ্গণে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)’র চেয়ারম্যান ও সাবেক সচিব ইকবাল উদ্দীন আহমেদ চৌধুরী।

ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমতা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী রোকনী ও পরিচালনা করেন, সমতা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল বাতেন ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল রানা।

এসময় মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লিয়াকত আলী খান, কামারখন্দ পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল আলম,সমতা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, কার্যকরী সদস্য মনিরুজ্জামান রোকনীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চর অঞ্চলের ১৫ টি দুঃস্থ পরিবারের মাঝে প্রতি পরিবার কে ২ টি করে ছাগল সর্বমোট ৩০ টি ছাগল বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০