মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

রাণীশংকৈলে জাকের পার্টির মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাণীংশকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ১নভেম্বর ২০২৫ রোজ শনিবার সন্ধ্যায় উপজেলা জাকের পার্টি ও তার অঙ্গসংগঠন ছাত্রফ্রন্টের আয়োজনে এক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পৌর শহরের শিবদিঘি থেকে একটি বিশাল মিছিল বের করে বন্দর পাকা সড়ক প্রদক্ষিণ করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে গিয়ে শেষ হয়। পরে মডেল স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা ছাত্রফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত আলী লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জাকের পার্টির সভাপতি আবু বক্কর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি আবুল হোসেন,জেলা জাকের পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আল মামুন,প্রচার সম্পাদক ইব্রাহীম বিপ্লব,জেলা ছাত্রফ্রন্টের যুগ্ন সাধারণ সম্পাদ মাসুম কবির, সাহিত্য ও সংস্কৃতি ফ্রন্ট, আমিনুল হক, জেলা যুব ফ্রন্টের সভাপতি মাহবুবুর রহমান ডালিম,সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আদর্শ ভিত্তিক রাজনীতি ও জনগণের সেবা নিয়ে কাজ করার কথা বলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মহান আল্লাহর অশেষ মেহেরবানী যে আমরা আজ মুক্তভাবে কথা বলতে পারছি, সংগঠনের কাজ করতে পারছি। জাকের পার্টি একটি ন্যায়ের রাজনীতি চর্চাকারী দল।এখানে ধান্দাবাজ,চাঁদাবাজ বা স্বার্থান্বেষী লোকের কোনো ঠাঁই নেই। সেইসাথে সকলকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জাকের পার্টিকে জয়যুক্ত করার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০