মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে আতিকুর রহমান সহ-সাংগঠনিক পদে মনোনিত

শহিদুল ইসলাম,প্রতিবেদক :

ইতালিস্থ জাতীয়তাবাদী যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। যুবদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটি’র সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত সংগঠনের প্যাডে অনুমোদিত কমিটিতে আতিকুর রহমান (আতিক) সহ-সাংগঠনিক পদে স্থান পেয়েছেন। তিনি সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল ইতালি’র সিনিয়র সহ সভাপতি এবং জাতীয়তাবাদী সিলেট ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বি‌শিষ্ট রাজনী‌তি‌বিদ ও সমাজ সেবক তরুণ, মেধাবী ও নিষ্ঠাবান এই নেতাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা বলছেন, তাদের মতো সৎ ও সাহসী সংগঠককে সহ সাংগঠ‌নিক সম্পাদক হিসেবে পাওয়া সংগঠনের জন্য আশীর্বাদ।

দীর্ঘদিন বিএনপি’র রাজনীতির সাথে সক্রিয় থাকা আতিকুর রহমান দায়িত্ব পেয়ে বলেন, সংগঠনের প্রতি ভালোবাসা থেকেই কাজ করে যাচ্ছি। দলের সবাইকে নিয়ে সুশৃঙ্খলভাবে এবং সম্মিলিতভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

যুবদলের কেন্দ্রিয় কমিটি দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির সত্যতা নিশ্চিত করা হয়। কমিটিতে আব্দুল গণিকে সভাপতি ও ওমর ফারুককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থ রক্ষার্থে ফ্যাসিবাদের সাথে কখনো আপোষ করেন নি। তার হাতকে শক্তিশালী করতে প্রবাসেও আমরা জাতীয়বাদের রাজনীতি করে যাচ্ছি। আগামীর রাষ্ট্রনায়, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে আমরা সব ধরণের কর্মসূচি পালন করে যাবো। আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে আমি চেষ্টা করবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার।

উল্লেখ্য আতিকুর রহমান সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জীবদারা গ্রামের সন্তান। বাংলাদেশের আলোচিত সামাজিক ও মানবিক সংগঠন সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশন ইতালী শাখার যুগ্ম আহবায়ক হিসেবে দীর্ঘদিন যাবত গরিব অসহায় দুস্ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০