মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি এনায়েতপুর চৌহালী) আসনে বিএনপির মনোনয়ন পেলেন, আমিরুল ইসলাম খান আলিম

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি- এনায়েতপুর-চৌহালী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা প্রস্তুতি কমিটির আহ্বায়ক, জনাব আমিরুল ইসলাম খান আলিম।

সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় সিরাজগঞ্জ-৫ আসনে আমিরুল ইসলাম খান আলিম এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আমরা আগামী ফেব্রুয়ারি মাসে একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। দেশের জনগণ পরিবর্তনের প্রত্যাশায় উন্মুখ। বিএনপি জনগণের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই যোগ্য ও অভিজ্ঞ নেতাদের প্রার্থী করেছে।”

তিনি আরও জানান, যেসব আসনে যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলো প্রার্থী ঘোষণা করবে, বিএনপি তাদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবে।

মনোনয়ন পাওয়ার পর, আমিরুল ইসলাম খান আলিম তার ভেরিফাই ফেসবুকে বলেন, আলহামদুলিল্লাহ
মহান আল্লাহতায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া।
কৃতজ্ঞতা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ,দেশনায়ক জনাব তারেক রহমান কে। কৃতজ্ঞতা জানাই বেলকুচি চৌহালী চৌহালী এনায়েতপুরের সর্বস্তরের জনগণকে। দলের সকল নেতাকর্মীর প্রতি আমার উদাত্ত আহবান সকলে যার যার মসজিদে গিয়ে এশার নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন।আপনারা সবাই ভাল থাকুন। আমার জন্য দোয়া করবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০