মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

এনায়েতপুরে আওয়ামী লীগ কার্যালয়সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক –
সিরাজগঞ্জের এনায়েতপুর কাপড়ের হাটে আওয়ামীলীগ কার্যালয়সহ সকল সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও হাট উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে ব্যাবসায়ী।

রোববার (৯ নভেম্বর) দুপুরের দিকে এনায়েতপুর হাট থানা মার্কেটের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এনায়েতপুর হাট ইজারাদার, হাট বণিক সমবায় সমিতি লিমিটেড এবং তাঁত কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এনায়েতপুর হাটের মূল জায়গার ওপর আওয়ামী লীগ কার্যালয়সহ একাধিক অবৈধ স্থাপনা, দোকান ঘর ও বসত-ভিটা গড়ে তুলেছে প্রভাবশালীরা। সুযোগ বুঝে ইচ্ছেমত এসব দখল করছে তারা। এতে হাটের মোট ৩১.৩৮ একর জায়গার মধ্যে প্রায় ২১.৩৮ একর ভূমি এখনো দখলদারদের কবলে রয়েছে।

একে হাটের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীদের জন্য কাপড় বিক্রির সেড, ছাউনি ভঙ্গুর হয়ে গেছে। নেই ড্রেন সহ পানি ও টয়লেট সুবিধা। এ কারনে ক্রেতা-বিক্রেতারা সুবিধা বঞ্চিত হচ্ছে।

এতে সরকারের রাজস্ব আদায়ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবিষয়ে জেলা প্রশাসক বরাবর একাধিকবার অভিযোগ দাখিল করা হলেও কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি।

মানববন্ধনে এনায়েতপুর হাট বনিক সমিতির সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি আব্দুল খালেক, তাঁত কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি আতাউর রহমান, হাটের ইজারাদার আনিসুর রহমান, এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক জি কে ফরিদ ও ব্যবসায়ী হাজী তারা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০