মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

শাহজাদপুরে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স-এর ৪০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

মো.মোকলেসুর রহমান মামুন :
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪০ বছর পূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর শাখার উদ্যোগে বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে শাহজাদপুর উপজেলা চত্বরে এক আনন্দ র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। র‌্যালিতে অংশ নেন শাখার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের কর্মীরা।

র‌্যালি শেষে শাখা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স শাহজাদপুর শাখার সিনিয়র ম্যানেজার মো. আব্দুস সেলিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী হিসাব কর্মকর্তা মঞ্জুরি রানী পাল, কর্মকর্তা আনজু মনোয়ারা (মুক্তি), সিনিয়র ফিল্ড অফিসার মো. হাফিজুর রহমান, মো. আব্দুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে প্রথমবারের মতো মাইক্রো ইন্স্যুরেন্স স্কিম চালু করে ইতিহাস সৃষ্টি করেছে। তাদের “গণ গ্রামীণ বীমা” কর্মসূচি দেশে-বিদেশে প্রশংসিত হয়ে জীবন বীমা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বীমা খাতকে জনপ্রিয় করতে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের চাহিদা পূরণে ডেল্টা লাইফ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

কোম্পানিটি বর্তমানে সারা দেশে ১০০০টিরও বেশি অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে এবং প্রায় ২০,০০০ বীমা কর্মী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন।

অনুষ্ঠানে সিনিয়র ম্যানেজার মো. আব্দুস সেলিম বলেন,
“আমি প্রায় ৩০ বছর ধরে এই প্রতিষ্ঠানে কর্মরত আছি। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আজ কোম্পানি ৪০ বছর পূর্তি উদযাপন করছে—এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।”

তিনি আরও বলেন,“এই দীর্ঘ পথচলায় আমাদের সঙ্গে থাকা সকল পলিসিহোল্ডার, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, শুভানুধ্যায়ী, কর্মকর্তা-কর্মচারী ও নাগরিক সমাজের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।”

আলোচনা শেষে কোম্পানির সার্বিক সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০