মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

উল্লাপাড়ায় ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সাবেক এমপি এম. আকবর আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের ভোটারদের অংশগ্রহণে এক দিকনির্দেশনামূলক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেলে বড়হর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক এম. আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা লায়ন মিসেস মোমেনা আলী। সভায় সভাপতিত্ব করেন, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নূরে আলম তালুকদার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এম. আকবর আলী বলেন, “উল্লাপাড়া উপজেলার ৯৯% ছেলে-মেয়েকে শিক্ষিত করা এখন সময়ের দাবি। বড়হরকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে হবে। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে উল্লাপাড়াকে ‘শিক্ষা নগরী’ হিসেবে প্রতিষ্ঠিত করব এবং এম আকবর আলী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিন।”ঐক্যবদ্ধভাবে কাজ করলে বড়হরের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণের জীবনমান আরও উন্নত হবে।

আলোচনা সভায় বড়হরের বিভিন্ন স্তরের জনসাধারণ অংশ নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০