মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে দুই উপজেলায়  দুজনের মরদেহ উদ্ধার

 তারিকুল আলম, স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের চৌকিদহ ব্রিজ ও রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
এর মধ্যে ফুলজোড় নদী থেকে উদ্ধার হওয়া একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আব্দুল লতিফ খতিব (৪৫)। তিনি সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তবে উল্লাপাড়ায় চকিদহ ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ঢাকা-পাবনা সড়কের চকিদহ ব্রিজের নিচে একজন ও ফুলজোড় নদীতে হাত-পা বাঁধা অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি দুটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা রাতের কোনো এক সময় হত্যা করে তাদের ফেলে রাখা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম খান বলেন, ঘটনা দুটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে এ দুটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে মাঠে কাজ করছে পুলিশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০