মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেসকোর দুই কর্মী গুরুতর আহত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) সকালে নগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, আব্দুল হক এবং মোঃ তালেব।
স্থানীয়রা জানায়, সকালের দিকে নেসকোর একটি কারিগরি দল ওই এলাকায় বৈদ্যুতিক খুঁটির উপরে ট্রান্সমিশন লাইনের ত্রæটি মেরামতের কাজ করছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে দুজন কর্মী তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে একজন খুঁটি থেকে ছিটকে নিচে পড়ে যান এবং অন্যজন খুঁটির উপরেই আটকে ঝুলে থাকেন।
পরে সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত কর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং অন্যজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ লাইন বন্ধ না করেই কাজ শুরু করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নেসকো রাজশাহীর তত্ত¡বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নেসকো কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০