মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা,হিসাব সহকারী, কাম কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে সিরাজগঞ্জে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ পরিদর্শন ও মূল্যায়ন ( ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামেে, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আয়োজনে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ পরিদর্শন ও মূল্যায়ন ( ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উপরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের গুণগত মান নিশ্চিত করতে বিকেন্দ্রীকৃত পর্যবেক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সেবাদান আরও গতিশীল হবে। ডিএমআইই পদ্ধতি প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে। এই পদ্ধতি স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, তদারকি ও মূল্যায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। মাঠপর্যায়ের কর্মকর্তারা যদি এই পদ্ধতিকে দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে পারেন, তবে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।” তিনি আরও বলেন, আধুনিক প্রশাসনিক ব্যবস্থায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা ৭ নং মেছড়া ইউনিয়ন পরিষদে (ভারপ্রাপ্ত) প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন আলম,সহ বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।






