মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ সরকারি কলেজে শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে ইকবাল হাসান মাহমুদ টুকু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: ছাম্মি আহমেদ আজমীর : 

সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীদের মাঝে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর ২০২৫খ্রীঃ) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়াম কলেজ প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী,সিরাজগঞ্জ ও কামারখন্দ- ২ আসনের ধানের শীষ মার্কা মনোনীত প্রার্থী  ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,আলোকিত মানুষ হতে হলে একটি জাতির উন্নয়নের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জন নয়, নৈতিকতা,মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে প্রস্তুত হতে হবে সৎ,যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে। তিনি আরও বলেন সিরাজগঞ্জ সরকারি কলেজ আমাদের সকলের প্রিয় শিক্ষা  প্রতিষ্ঠান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে সরকার ক্ষমতায় এলে আমরা সারা বাংলাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মান উন্নয়ন চলমান রাখবো। 

এসময়ে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মহিদুল হাসান,উপাধ্যক্ষ প্রফেসর হুমায়ন খালিদ,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস,সহ- সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সাধারণ সম্পাদক সেরাজুল সেরাজ,সিরাজগঞ্জ কলেজের শিক্ষক,শিক্ষিকা,শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য-শিক্ষার মান উন্নয়ন,নৈতিক চর্চা ও আধুনিক শিক্ষার প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তরুণ প্রজন্মের দেশপ্রেম জাগ্রত করার আহ্বান জানান এবং শিক্ষার মাধ্যমে জাতি গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০