মোঃ হোসেন আলী (ছোট্ট) : বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির ভিত্তিতে নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবির সমর্থনে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৪ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে দশটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর শহরস্থ মুক্তির সোপান চত্বরে থেকে বিক্ষোভ মিছিল মুক্তির সোপান চত্বর থেকে বের হয়ে এস এস রোড রোড দিয়ে মুজিব সড়ক চৌরাস্তা হয়ে দরগাঁ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ। এর আগে বাজার স্টেশনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর মাওলানা মোঃ শাহীনুর আলম।

আলোচনা সভা সভাপতি নায়েবে আমীর মাওলানা মোঃ শাহীনুর আলম বলেন, “জুলাই সনদ হচ্ছে জনগণের মুক্তির ম্যানিফেস্টো। এই সনদ বাস্তবায়ন ছাড়া দেশে স্থায়ী শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়।”দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিতে হবে।যারা জামাযাতে ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করার স্বপ্ন দেখছেন তারাই স্বেরাচের পথে হাটছেন৷ তাদের এ স্বপ্ন কখনো পুরণ হবেনা। আমরা চাই সুন্দর পরিবেশ বজায় থাকুক। আমাদেরকে উসকানি দিয়েন না। জামায়াত-শিবির উসকানিতে পরোয়া করে না। আমরা হাসিনার আমলেও পরোয়া করিনি, এখনো করব না।
প্রতিটি ভোটের মূল্য সমান হবে এবং কোনো দল বা গোষ্ঠী অন্যায়ের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। , আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে ক্ষমতার উৎস হবে জনগণ এবং জনগণের ভোটে নির্বাচিত সংসদই হবে গণতন্ত্রের প্রতীক। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে তার ভিত্তিতে নির্বাচন আয়োজন।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জামাত মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ শহিদুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা আমীর মোঃ আব্দুল লতিফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলা শাখা এ্যাডঃ মোঃ নাজিম উদ্দিন,সেক্রেটারি মোঃ মোস্তফা মাহমুদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জের সভাপতি এস এম শামীম রেজা,সহ অঙ্গসঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ঃ ০৫ দফা দাবিসমূহ হলো:*(ক) জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা;(খ) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা;
(গ) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা;
(ঘ) ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং (ঙ) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ মিছিল টি শান্তিপূর্ণ ভাবে সকাল ১১.২০ ঘটিকায় শেষ হয়।






