মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময় সভা

শ‌হিদুল ইসলাম, বি‌শেষ প্রতি‌বেদক, সি‌লেট :

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সা‌থে লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস -এর আসন্ন নির্বাচনে লেবার পার্টি মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের (১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার) পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল পিউর চা-ই ক্যাফের কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট অধ্যাপক মো. সাজিদুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস, সাবেক স্পীকার খালিস উদ্দিন আহমেদ, সাবেক স্পীকার আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর লিলু তালুকদার, কাউন্সিলর শুভ হোসাইন, সাবেক কাউন্সিলর মামুন রশীদ, সাবেক কাউন্সিলর ছাদ চৌধুরী, বেথনালগ্রিন ও স্টেপনী সিএলপি চেয়ার আমিনা আলী, লেন্সবারী ওয়ার্ডের চেয়ার আনছারুল হক, হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের সেক্রেটারি সাংবাদিক এমডি সুয়েজ মিয়া, উইভার্স ওয়ার্ডের সেক্রেটারি দেলোয়ার হোসেন, বিএএমই সাবেক চেয়ার ড. আনিছুর রহমান আনিছ।

এসময় ক্ষমতাসীন দলের মেয়রপ্রার্থী সিরাজুল ইসলামকে বিভিন্ন প্রশ্ন করেন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। তিনি সাদরে প্রশ্নের উত্তর দেন। তারমধ্যে তিনি সুন্দর, শান্তিময়, টাওয়ার হ্যামলেট্স এর ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। এতে রিপোর্টার্স ইউনিটির সকলের সহ বারার প্রত্যেক নাগরিকের সহযোগিতা কামনা করেন।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ফাউন্ডার প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান, সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক সভাপতি ড. আনসার আহমেদ উল্লাহ, সাবেক সেক্রেটারি এটিএম মনিরুজ্জামান, বর্তমান সহসভাপতি সাহেদা রহমান, সহসভাপতি জুবায়ের আহমেদ, যুগ্ম-সম্পাদক মির্জা আবুল কাশেম, ট্রেজারার ড. আজিজুল আম্বিয়া, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি এ রহমান ওলি, আব্দুল বাছির, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ডা. রেজাউল করিম রেজা, আহাদ চৌধুরী বাবু, জি আর সোহেল, আব্দুল মুমিন ও শিপন মিয়া প্রমূখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০