মোঃ হোসেন আলী (ছোট্র) :
আগামী ২০ নভেম্বর ২০২৫ ইং তারিখে বাদ আছর হতে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের পাঁচিল গোয়ালবাড়ী বায়তুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, রানীগ্রাম মসজিদুল নিজাম ও মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা এবং দৈনিক আমার সিরাজগঞ্জের প্রধান সম্পাদক আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, বাগডুমুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও প্রিতিলতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সোহেল মাহমুদ রঞ্জু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ডিজিটাল বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মোফাচ্ছির কোরআন মাওলানা মোঃ আব্দুল বাছেত বাচ্চু আনসারী।
দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কোনাবাড়ী শাহী মসজিদের খতিব ক্বারী হাফেজ মাওলানা মোঃ হেলাল উদ্দিন নূরী।
তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও অত্র মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ ইসমাইল হোসেন।
উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে নারীদের পর্দার সহিত বসিবার সু- ব্যবস্থা করেছেন এন্তেযামিয়া কমিটি। কমিটির পক্ষ থেকে সকলের প্রতি দ্বীনি দাওয়াত প্রদান করা হয়েছে।






