সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ-১,কাজিপুর আসনে গণতন্ত্র মঞ্চের মনোনিত প্রার্থী সাকিব আনোয়ার এর মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

জুয়েল হোসাইন :

সিরাজগঞ্জ-১ আসনে অনুষ্ঠিত হলো গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাকিব আনোয়ারের মোটর শোভাযাত্রা। শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আয়োজিত এ শোভাযাত্রা ছোনগাছা বাজার থেকে যাত্রা শুরু করে পিপুলবাড়িয়া, মেঘাই, সোনামুখি হয়ে পিপুলবাড়িয়া মোড়ে গিয়ে শেষ হয়। পুরো শোভাযাত্রা জুড়ে বিভিন্ন বয়সী মানুষ, স্থানীয় তরুণ-যুবক ও সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শোভাযাত্রার পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে সাকিব আনোয়ার বলেন, “আমরা চাই ক্ষমতার দাপটমুক্ত নির্বাচন।” তিনি স্পষ্ট ভাষায় জানান, তিনি জনগণের কাছে ভোট চাইবেন না; বরং জনগণ নিজের বিবেচনায় সঠিক প্রতিনিধিকে বেছে নিক—এটাই তার প্রত্যাশা। তিনি বলেন,
“জনগণ যদি মনে করেন আমাকে ভোট দিলে তাদের প্রকৃত প্রতিনিধি পাবে—তবেই তারা আমাকে ভোট দেবেন। আর যদি আমি তাদের আস্থাভাজন না হই, তাহলে আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নেই।”

বিগত দশকের অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “৫৪ বছরে আমরা তথাকথিত জনপ্রতিনিধিদের দ্বারা বারবার প্রতারিত হয়েছি। এবার মার্কা দেখে নয়, পরিবার দেখে নয়; বরং প্রার্থীর চরিত্র, যোগ্যতা ও যোগ্যতার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিতে হবে।”
তার বক্তব্যে সাধারণ ভোটারদের প্রতি সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

এ সময় সাকিব আনোয়ার স্থানীয় বিভিন্ন সমস্যা ও নাগরিক সংকটের কথাও তুলে ধরেন। তিনি অভিযোগ করে বলেন,
“এ এলাকার মানুষের যত সমস্যা আছে, তা সমাধান করতে চাইলে সমাধান করা সম্ভব। কিন্তু জনগণের জন্য যে বরাদ্দ আসে তা মানুষের হাতে পৌঁছানোর আগেই লুটপাট হয়ে যায়। সবার আগে এই জায়গাগুলো ঠিক করতে হবে।”

শোভাযাত্রা ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ প্রজন্মের আলোচিত এ প্রার্থীকে ঘিরে এলাকায় নতুন রাজনৈতিক আলোচনার জন্ম হয়েছে। অংশগ্রহণকারীদের অনেকেই জানিয়েছেন—গণতন্ত্র মঞ্চের এ গণসংযোগ কর্মসূচি জনমানুষের প্রত্যাশা ও ক্ষোভের প্রতিফলন।

আগামী নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আর সাকিব আনোয়ারের মতো বিকল্প ধারার প্রার্থীদের কার্যক্রম নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করছে বলেও অনেকে মন্তব্য করছেন।

সিরাজগঞ্জের জনপদজুড়ে এমন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক শোভাযাত্রা স্থানীয় ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি করেছে—এমন মতও পাওয়া গেছে বিভিন্ন মহল থেকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০