সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী লিটন সাহা ব্যবসায়ীদের আলোচনার শীর্ষে

ছাম্মি আহমেদ আজমীর :
আসন্ন ৬ ডিসেম্বর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (এসোসিয়েট গ্রুপ) ভোট নং এ-৩৮ পদে প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিটন কুমার সাহা। ব্যবসায়ী মহল ও চেম্বারের সদস্যদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়ে তিনি ইতোমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন।

দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসা লিটন সাহা একজন সৎ, নিষ্ঠাবান ও প্রগতিশীল নেতার পরিচিতি লাভ করেছেন। তিনি ব্যবসায়ী সমাজের সমস্যা সমাধান, নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সহযোগিতা এবং চেম্বারের কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা তার প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “লিটন সাহা আমাদের স্বার্থ হাসিল এবং ব্যবসার অগ্রগতিতে সঠিক নেতৃত্ব দিতে পারবেন।”

নির্বাচনকে সামনে রেখে লিটন সাহা ইতোমধ্যে ব্যাপক প্রচারণায় নেমেছেন এবং সদস্যদের সাথে মতবিনিময় করছেন। তার নির্বাচনী কার্যক্রমে ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

এবিষয়ে ভাইস প্রেসিডেন্ট অ্যাসোসিয়েট গ্রুপের প্রার্থী লিটন সাহা বলেন,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সকল ভোটারদের কাছে আমি ভোট প্রার্থনা করছি। আমি ভাইস প্রেসিডেন্ট হলে সিরাজগঞ্জে ব্যবসায় মহলে অনেক সুযোগ-সুবিধার কাজ করতে পারবো।

সিরাজগঞ্জের ব্যবসায়ী সমাজ আশা করছে, লিটন সাহার নেতৃত্বে চেম্বারের কার্যক্রম আরও গতিশীল ও ব্যবসাবান্ধব হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০