মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে ওলামা দল নেতা মরহুম ক্বারী আব্দুর রাজ্জাক’র রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ও রতনকান্দি ইউনিয়ন ওলামা দলের প্রস্তাবিত কমিটির আহবায়ক মরহুম ক্বারী মাওলানা মো: আব্দুর রাজ্জাক এর রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৮ নভেম্বর ২০২৫), মঙ্গলবার বাদ আছর সিরাজগঞ্জ সদর উপজেলা ওলামা দলের আয়োজনে সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


সিরাজগঞ্জ সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক ও জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা মো: জুবায়ের হোসেন জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান তারেক, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মাও: মোঃ আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম নেলিন,মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল প্রমুখ।

সিরাজগঞ্জ সদর উপজেলা ওলামা দলের সদস্য সচিব মুন্সি মো: হাবিবুল বাশার ইমন এর সঞ্চালয়ে
আলোচনা ও দোয়া মাহফিল শুরু হওয়ার পুর্বে পবিত্র কোরআন তেলওয়াত করেন মরহুম ক্বারী মাওলানা মো: আব্দুর রাজ্জাক এর পুত্র হাফেজ নুর মোহাম্মদ।
দোয়া মাহফিল পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাও: নুরনবী হোসাইনী।
এসময় আলোচনা ও দোয়া মাহফিলে সিরাজগঞ্জ জেলা ওলামা দল, সদর উপজেলা ওলামা দলসহ বিভিন্ন ইউনিয়ন ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০