শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো চীফ :
এসবি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মৌলভী শিক্ষক, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, দিয়ার পাঁচিল নিবাসী মাওলানা মোঃ ফজলুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমাইছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার (১৯ নভেম্বর ২০২৫খ্রীঃ) দুপুরে দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।
মরহুমের জানাজা নামাজ অদ্য বাদ এশা দিয়ার পাঁচিল বাজারস্হ ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত জানাজা নামাজে মরহুমের আত্মীয় স্বজন,বন্ধু, বান্ধব, বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠন এবং ওলামা দলের নেতা কর্মীসহ সর্বস্তরের মুসলমানদের শরীক হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাজী মাওলানা মোঃ সেলিম রেজা, সদস্য সচিব এ্যাড. কাজী মাওলানা মোঃ আবুল হোসেন ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের প্রধান মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদীসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।






