মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

মহানামযজ্ঞ মানুষের অন্তরে শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির আলোক ছড়িয়ে দেয়-সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শতাব্দীর প্রাচীনতম কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে মহাধুমধামে মহানামযজ্ঞ অনুষ্ঠান।

বুধবার (১৯ নভেম্বর) রাত ৯ টায় এ ধর্মীয় আয়োজনকে শুভেচ্ছা জানাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ।

প্রধান অতিথি রুমানা মাহমুদ বলেন, মহানামযজ্ঞ মানুষের অন্তরে শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির আলোক ছড়িয়ে দেয়। বিভিন্ন ধর্মের মানুষের মাঝে সৌহার্দ্য বজায় রাখতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকল কে শুভেচ্ছা জানাই। বিএনপি ক্ষমতা এলে মন্দিরে সকল উন্নয়ন চলমান রাখতে আমরা কাজ করে যাবো।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস,যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রণজিত মন্ডল,যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকারসহ পৌর এলাকায় ১২ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়াও কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের সকল সম্মানিত সদস্য এবং অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,আলোকসজ্জা,ভক্তিমূলক সঙ্গীত ও ধর্মীয় আবহে পুরো মন্দির প্রাঙ্গণ ছিল উজ্জ্বল ও উৎসবমুখর। অনুষ্ঠানকে সফল করে তোলায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজক কমিটি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০