ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা বেষ্টিত ছয়টি ইউনিয়ন নিয়ে যমুনারনামে নতুন উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে প্রেসক্লাব শহরের প্রেস চৌরাস্তা মোড়ে যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চু,জামাত মনোনীত জেলা জামাতের আমির শাহিনুর আলম,কাজিপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা,কণ্ঠশিল্পী কনকচাঁপা,নাজমুল হাসান তালুকদার রানা সহ কাজিপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও জনসাধারণ।

এ সময় বক্তারা বলেন,কাজিপুর উপজেলার যমুনা নদী বেষ্টিত সুবিধাবঞ্চিত ছয়টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত দশম উপজেলা যমুনা বাস্তবায়নের দাবি জানান তারা। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে পুরো মুজিব সড়কের দুই পাশে ছয়টি দলের মানুষরা সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য,পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা বলেন ছয় ইউনিয়নের এক চাওয়া যমুনা হবে উপজেলা। মিছিল টি শেষে সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর কাছে স্মারকলিপি পেশ করেন।






