মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সব ধর্মের মানুষের সম্প্রীতি বজায় রাখতে হবে,সম্প্রীতির বাংলাদেশই আমাদের শক্তি- সাইদুর রহমান বাচ্চু

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শতাব্দীর দুইশত তম প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে চলছে ২০২৫ মহানামযজ্ঞ অনুষ্ঠান। ভক্তিমূলক সঙ্গীত,আলোকসজ্জা ও ধর্মীয় আবহে প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হয় পবিত্র ও উৎসবমুখর পরিবেশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৯টায় মহানামযজ্ঞ উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন,মহানামযজ্ঞ আমাদের সমাজে শান্তি,ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমি সকল ভক্ত,পুরোহিত ও কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামী দিনে যার যেই ধর্ম,সেই ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাবো। তিনি আরও বলেন,সম্প্রীতির বাংলাদেশই আমাদের শক্তি। এমন ধর্মীয় উৎসব মানুষের হৃদয়ে আনন্দ ও মানবতার আলো ছড়িয়ে দেয়।

এসময়ে আরও উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ,সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুয়েল রানা,সদর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহারিয়া হোসেন সবুজ, কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রণজিত মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার,পৌর এলাকার ১২ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ মন্দিরের সম্মানিত সদস্যবৃন্দ ও অসংখ্য ভক্তবৃন্দ।

উল্লেখ্য: উৎসবমুখর পরিবেশ আলোকসজ্জা,ভক্তিমূলক সঙ্গীত ও ধর্মীয় আবহে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উজ্জ্বল ও পুণ্যময়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০