মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সলঙ্গায় আন্ত:জেলা ট্রান্সমিটার চোর চক্রের স্বকীয় ৪ সদস্য আটক

শাহরিয়ার মোরশেদ ( সলঙ্গা সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের সলঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চোর চক্রের ৪ সদস্যকে ট্রান্সমিটারের কয়েল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫খ্রীঃ) বেলা ১১ টার দিকে সলঙ্গা থানার এসআই(নিরস্ত্র) ব্রজেস্বর এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি অভিযানিক দল সলঙ্গা থানার মামলা নং-১৬, তারিখ-২১/১১/২৫ খ্রি: জিআর মামলা-২৭৩ এর সুত্র ধরে হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার মধ্যপাড়া ( সিআরবিসি) এলাকায় চক্রের মূল হোতা বাকিরুল ইসলাম রাকিব এর বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের কে আটক করে।
আটককৃতদের কাছ থেকে এসময় ট্রান্সমিটারের ২৫ কেজি কাটা কয়েল, চুরির কাজে ব্যাবহৃত ১টি ভেল্ড কাটার , ২ টি গেন নিং মেশিন, ১ টি বগারেন্জ, ১ টি হ্যাক্স ফ্রেম, ৬টি হ্যাক্সা ব্লেড, ১টি অটো রেন্জ, ও ১টি পুলি ও একটি সিএনজি উদ্ধার করা হয়।

আটকৃতরা হলো সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার মধ্যেপাড়া এলাকার দেলবার হোসেনের ছেলে মূল হোতা মোঃ বাকিরুল ইসলাম রাকিব (৩২) ও দিয়ার পাড়া গোজা এলাকার মোঃ আতাব উদ্দিন এর ছেলে মোঃ আলাউদ্দিন (২৫), চরিয়া শিকার দক্ষিণ পাড়া এলাকার মোঃ আব্দুল কাদের আলী মন্ডলের ছেলে মোঃ আব্দুর রহমান (২৭) ও চরিয়া কালিবাড়ি এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ রন্জিত হোসেন (২৩)।

সলঙ্গা থানার এসআই (নিরস্ত্র) ব্রজেস্বর বর্মন জানান, গত ১৪ ই নভেম্বর সলঙ্গা থানার বেতুয়া গ্রাম থেকে গভীর নলকুপের ড্রেন মাস্টার শাহ আলম এর হাত পা বেঁধে রাতে তিনটি ট্রান্সফরমার নিয়ে যায় দূর্বৃত্তরা।
সকালে কৃষকরা কাজের জন্য মাঠে এলে নলকুপের ঘরের ভিতর থেকে শাহ আলম এর ডাক চিৎকার শুনে তাকে বদ্ধঘর থেকে উদ্ধার করে এবং ঘরের পাশে ট্রান্সফরমারের খোলস দেখতে পায়।
উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে জনৈক আলহাজ্ব মোঃ ইয়াসিন আলী (৬৫), পিতা মৃত গহের আলী, সাং-বেতুয়া, থানা- সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ বাদী হয়ে থানায় মামলা করেন। এরই সূত্রধরে গোপন সংবাদের ভিত্তিতে চক্রের মূল হোতা বাকিরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে কিছু ট্রান্সমিটার কয়েল ও চুরির কাজে ব্যবহৃত সরাঞ্জামসহ তাদের আটক করতে সক্ষম হন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা যায়, দীর্ঘদিন যাবত এই চক্রটি সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় সিএনজি যোগে বিভিন্ন এলাকায় গ্রামের অসহায় কৃষকদের সেচ পাম্পের ট্রান্সমিটার চুরি করে আসছিল।
চক্রের সদস্যদের বিরুদ্ধে এ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০