মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

খোকশাবাড়ীতে বিএনপি নেতা মজিবুর রহমান লেবুকে সংবর্ধনা প্রদান,নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ

মোঃ হোসেন আলী (ছোট্র) :

বিএনপি সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান লেবুকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান, মতবিনিময় সভা এবং নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ করা হয়। খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি’র আয়োজনে,
শনিবার (২২নভেম্বর-২০২৫খ্রিঃ) বিকেলে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা হাটখোলায়-খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোবারক আলী সভাপতিত্বে সংবর্ধিতজন ও প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান লেবু।

এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে- বিএনপি’র মনোনীত প্রার্থী সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’কে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। আপনারা সবাই মিলে-মিশে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সংসদ নির্বাচনের জন্য কাজ করবেন। আর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নে লক্ষ্যে- আপনারা প্রতি বাড়ী বাড়ী গিয়ে এবং বিভিন্ন স্থানে গিয়ে ৩১ দফার কথাগুলো তুলে ধরুন। সকল ভোটারের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করুন। এসময়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর থানা বিএনপি’র সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক, সাবেক সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, সাবেক সহ-সভাপতি হাজী মোঃ একাব্বর আলী আকবর প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু দাউদ প্রমুখ। এসময়ে থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক রেজাউল করিম রোকনী, শহিদুল ইসলাম সিকদার, যুগ্ন-আহবায়ক আব্দুল হাদী, সদস্য সচিব সুলতান মাহমুদ, সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, আব্দুল মান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, নিজাম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ রোকনী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক বখতিয়ার ফিরোজ, সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ। এসময়ে অনুষ্ঠানে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের হাজারো নেতাকর্মীরা, সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০