মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ ব্যবসায়ী সমাজের উন্নয়নে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সাত্তার

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ কে সামনে রেখে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এ নির্বাচনে অর্ডিনারী গ্রুপ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার (ভোটার নং– অ-১০১)।

দীর্ঘদিন ধরে ব্যবসায় অঙ্গনে সততা, আন্তরিকতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করে আসা হাজী মোঃ আব্দুস সাত্তার ইতোমধ্যে ব্যবসায়ী সমাজের মধ্যে একজন দায়িত্বশীল ও অভিজ্ঞ প্রার্থী হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তিনি এর আগেও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং চেম্বারের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেন।

নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে তার অঙ্গীকার ব্যবসায়ীদের উন্নয়ন,আধুনিক সেবা,স্বচ্ছতা এবং বাণিজ্যিক পরিবেশকে আরও শক্তিশালী করা। এজন্য তিনি সবার মূল্যবান ভোট ও দোয়া প্রত্যাশা করেছেন।

প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ীদের সমস্যা সমাধান,নতুন সম্ভাবনা সৃষ্টি এবং চেম্বারের কার্যক্রম আরও গতিশীল করতেই আমি পুনরায় পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। সবাই পাশে থাকলে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠানটির সম্মানিত সদস্যরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা করছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০