ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে অর্ডিনারী গ্রুপ ভোটার নং অ-৪৪০ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ্জ মোঃ আব্দুল মোতালেব। প্রচারণার অংশ হিসেবে ভোটারদের মাঝে তিনি পরিচিতি লিফলেট বিতরণ করছেন,যেখানে উন্নয়ন,সেবা ও বাণিজ্যবান্ধব কার্যক্রমের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
লিফলেটে উল্লেখ করা হয়েছে তার ভোটার নম্বর– অ-৪৪০,এবং তিনি সকল ভোটারদের মূল্যবান ভোটের মাধ্যমে তাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন।ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, উদ্যোক্তাদের সমস্যা সমাধান ও চেম্বারের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকারও তুলে ধরেছেন তিনি।
সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলহাজ্ব মো: আব্দুল মোতালেব বলেন,আমি পরিচালক হলে আপনাদের সবাই কে কাজ করবো ইনশাআল্লাহ। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উন্নয়নধারার ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সবাই ঐক্য বদ্ধ আছি এবং থাকবো।






