ছাম্মি আহমেদ আজমীর : ” আসুন, মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করি” এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে USDOS Fight Slavery and Trafficking-In-Persons (FSTIP) Program–এর অধীনে বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ে নিবন্ধনকারীদের সাথে এক সমন্বয় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে ইসলামিক ফাউণ্ডেশন জেলা কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা রেজিষ্ট্রার শরীফ তোরাফ হোসেন এর সভাপতিত্বে ও গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার মো: আব্দুর রাজ্জাক মন্ডল এর পরিচালনায় বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধনকারীদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের(উপ-পরিচালক)কানিজ ফাতেমা।
প্রধান অতিথি বলেন,বাল্যবিবাহ একটি অপরাধ মূলক একটি কাজ। বাংলাদেশ সরকার এবিষয়ে কঠোর।বাল্যবিবাহ সাথে যারা জড়িত থাকবে তারা সবাই অপরাধী।আমারা সবাই মিলে উঠান বৈঠকের পাশাপাশি সবাই জনসচেতনতামূলক কার্যক্রম কাজ করলে এর থেকে রক্ষা পাবো। বাল্যবিবাহ একটি মহামারি ব্যাধি। সিরাজগঞ্জ জেলা প্রশাসন,জেলা মহিলা বিষয়ক কার্যালয়,পুলিশ প্রশাসন,জনপ্রতিনিধি,এলাকার গণমান্য ব্যাক্তি,গণমাধ্যম কর্মী,কাজী সাহেব,স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা আমরা সবাই ঐক্য বদ্ধ হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে যাচ্ছি। বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ে নিবন্ধনকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সামাজিক সচেতনতা বৃদ্ধি,অভিভাবকদের পরামর্শ প্রদান এবং আইনগত দিকগুলো সঠিকভাবে অনুসরণ করা হলে বাল্যবিবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
বাল্যবিবাহ শুধু একটি পরিবারের ক্ষতি নয়,এটি একটি সমাজ ও জাতির উন্নয়নকে বাধাগ্রস্ত করে।তাই সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে এ সমস্যা দূর করতে কার্যকর ভূমিকা রাখতে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা মো: ফিরোজ কবীর ও মো: মুশকুর রহমান এবং এফএসটিআইপি প্রকল্পের পিয়ার লিডার মো:আনোয়ার হোসেন সাগর।
উল্লেখ্য:গণ উন্নয়ন কেন্দ্র সার্বিক সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা সভায় সরকারি কর্মকর্তা,প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধি ও স্থানীয় নিবন্ধনকারীরা অংশ নেন।






