মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

রাজশাহীতে কৃষক বেশে পাচারকালে ৭২ বোতল ফেনসিডিল ও সিরাপ জব্দ


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর দামকুড়া থানা এলাকায় কৃষক সেজে ফেনসিডিল পাচারকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে যায়। তবে তার ফেলে যাওয়া স্প্রে মেশিন ও ব্যাগ থেকে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল ও কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ২টায় দামকুড়া থানা এলাকায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) চরমাজারদিয়া বিওপি’র একটি টহল দল এসব মাদক জব্দ করেন।
বিজিবি জানায়, উত্তরপাড়া এলাকায় ধানক্ষেতের ভেতরে দীর্ঘ সময় অপেক্ষার একপর্যায়ে দেখা যায়—এক ব্যক্তি কৃষকের ছদ্মবেশে কাঁধে স্প্রে মেশিন নিয়ে জমির ভেতর দিয়ে টহল দলের দিকে এগিয়ে আসছে। সন্দেহজনকভাবে নিকটে এলে টহল দল তাকে ধরার চেষ্টা করে। এসময় সে স্প্রে মেশিন ও একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে তল্লাশি করে স্প্রে মেশিনের ভেতর থেকে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল এবং প্লাস্টিকের ব্যাগ থেকে ৪৯ বোতল মনোগোল্ড কফ সিরাপ জব্দ করে।
জব্দকৃত মাদকদ্রব্য এবং স্প্রে মেশিনসহ অন্যান্য মালামাল দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০