মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

কাজিপুরে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানার বিশাল গণমিছিল

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সিরাজগঞ্জ-১ আসনে ব্যাপক গণসংযোগ ও গণমিছিল কার্যক্রম পরিচালনা করেছেন নাজমুল হাসান তালুকদার রানা। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী।

সোমবার (২৪ নভেম্বর) সিরাজগঞ্জ-১ আসনের কাজিপুর পৌরসভার আলমপুর চৌরাস্তা এবং কাজিপুর সদর ইউনিয়ন এর মেঘাই বাজারে এই কর্মসূচি পালিত হয়।৩১ দফা কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ব্যাপক সংখ্যক লিফলেট বিতরণ করেন তিনি। তিনি জনগণকে আগামীর পরিবর্তন ও ভোটাধিকার নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য উদাত্ত আহ্বান জানান।

এসময় নাজমুল হাসান তালুকদার রানা বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফা কর্মসূচি হলো জনগণের অধিকার ফিরিয়ে আনার রোডম্যাপ। দেশের মানুষের জান-মালের নিরাপত্তা, বাকস্বাধীনতা এবং ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কাজিপুরের মানুষ ধানের শীষের জন্য গণজোয়ার সৃষ্টি করতে প্রস্তুত।

গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচিতে কাজিপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০