মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে প্রথম আলো বন্ধুসভার ‘তারুণ্যের পাঠাগার’ উদ্বোধন

এ এস এম নয়ন খান, সিরাজগঞ্জ :

“অবসরে পড়ি বই, আলোকিত মানুষ হই”—এই প্রতিপাদ্য ধারণ করে সিরাজগঞ্জে উদ্বোধন হলো প্রথম আলো বন্ধুসভা সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠিত ‘তারুণ্যের পাঠাগার’।
২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জ বন্ধুসভার প্রধান উপদেষ্টা আরিফুল গণি লিমন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ সমাজ ক্রমেই বইবিমুখ হয়ে পড়ছে। এমন সময়ে পাঠাভ্যাস গড়ে তুলতে বন্ধুসভার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি গবেষণা, পড়াশোনা ও মুক্তচিন্তার বিকাশে পাঠাগারের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিরাজগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক এ এস এম নয়ন খান। তিনি বলেন, “মোবাইল ও ইন্টারনেটের যুগে পাঠাগার তরুণদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। এখানে বসে বই পড়লে একাগ্রতা, মনোযোগ ও ধৈর্যের চর্চা হয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. শিমুল, সিরাজগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি রাসেল সেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নাইম সেখ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ বাবু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক তৌফিক মাহমুদ, কার্যকরী সদস্য হাছানসহ বন্ধুসভার অন্যান্য সদস্যরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০