মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

রাজশাহী মহানগরীতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় মহানগরীর অপরাধ পরিস্থিতি বিশদভাবে বিশ্লেষণ করা হয়। অক্টোবর মাসের বিভিন্ন অপরাধ পরিসংখ্যান উপস্থাপন ও তা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। বিশেষ করে ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন, মাদক ও চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর অপরাধ দমন, চাঁদাবাজি ও অবৈধ দখলবিরোধী চলমান কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন পুলিশ কমিশনার। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নেও গুরুত্বারোপ করা হয়।

সভায় অক্টোবর ২০২৫ পর্যন্ত কর্মমূল্যায়ন উপস্থাপন করা হয় এবং শ্রেষ্ঠ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এসময় বোয়ালিয়া মডেল থানার এসআই মো. শরিফুল ইসলাম, সার্জেন্ট মো. তোফায়েল আহমেদ এবং রাজপাড়া থানার এএসআই মো. আব্দুল মোতালেবকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার দেওয়া হয়। এছাড়া কর্মদক্ষতার ভিত্তিতে আরও ১৩ পুলিশ সদস্যকে অর্থ পুরস্কারে ভূষিত করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০