মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জের পৃথক মামলায় আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ তাড়াশ ও রায়গঞ্জের পৃথক মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ করে‌ছে আদালত।

রোববার (১৭ নভেম্বর) বিকাল সা‌ড়ে ৩ টার দিকে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার পূর্বক আদালতে হাজির করা হলে, তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পেরণ করার নির্দেশ দেন আদালত।

আসামীরা হলেন, রায়গঞ্জ উপ‌জেলার চান্দাইকোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. সবুর মন্ডল ও তাড়াশ পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ‌ে’র সাধারণ সম্পাদক মো. ইসমাইল।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসলাম হোসেন বলেন, গত ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় ছাত্র- ছাত্র জনতার উপর হামলায় ঘটনায় মো. সাইফুল ইসলামের দায়ের করা এক‌টি মামলায় তাকে গতকাল শনিবার গভীর রাতে গ্রেফতার ক‌রে আজ বোববার বিকা‌লে আওয়ামী লীগ নেতা মো. ইসমাইল কে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক মামলায় চান্দাইকোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. সবুর মন্ডলকে গতকাল রাতে গ্রেফতার করে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০