মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ই-কার্ট সার্ভিস উদ্বোধন


মাসুদ রানা রাব্বানী,রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ও অভ্যন্তরীণ পরিবহণ ব্যবস্থা সহজ করতে চালু করা হয়েছে পরিবেশ বান্ধব ই-কার্ট সার্ভিস। রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের (রুয়া) ব্যবস্থাপনায় এখন থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে মাত্র ৫ টাকা ভাড়ায় চলাচল করা যাবে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন-১ চত্বরে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এই ই-কার্ট সার্ভিসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত ক্যাম্পাসে চলাচলের জন্য সুলভ পরিবহণের যে অভাব ছিল, এই ই-কার্ট চালুর ফলে তা লাঘব হলো।
জানা গেছে, প্রথম পর্যায়ে ৫টি ই-কার্ট দিয়ে এই সেবার যাত্রা শুরু হয়েছে এবং শীঘ্রই আরও একটি কার্ট বহরে যুক্ত হবে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শহীদ সাকিব আনজুম (কাজলা) গেট ও শহীদ আলী রায়হান (বিনোদপুর) গেট থেকে বিভিন্ন আবাসিক হল এবং একাডেমিক ও প্রশাসন ভবন রুটে এই গাড়িগুলো চলাচল করবে। প্রতি যাত্রায় শিক্ষার্থীদের ভাড়া গুনতে হবে ৫ টাকা। ভবিষ্যতে চাহিদা ও উপযোগিতা বিবেচনা করে ই-কার্টের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং পরিবহণ প্রশাসক প্রফেসর মো. আব্দুর রাজ্জাক সরকার।
এছাড়াও রাকসু সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রুয়ার সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক প্রফেসর মো. নিজাম উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর জে এ এম সকিলউর রহমান ও নির্বাহী সদস্য নূরুল ইসলাম বুলবুলসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০