মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

মো. মোকলেসুর রহমান মামুন :
সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর, বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আব্দুল লতিফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমাতুজ জোহোরা সুরবী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উল্লাপাড়া।আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রন্জন পাল সহ বিদ্যালয়ের শিক্ষক বিন্দু।

শিক্ষার্থীরা সাবলীল বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বক্তব্য রাখার মাধ্যমে অনুষ্ঠানের আবহকে আরও প্রাণবন্ত করেছে। এছাড়াও কোমলমতি শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন অনুষ্ঠানকে আনন্দময় ও আবেগপূর্ণ করে তুলেছে।

প্রধান অতিথি মো. মুস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“আজকের এই সমাপনী অনুষ্ঠান শুধু একটি বিদায় নয়, এটি শিক্ষার্থীদের জীবনের নতুন যাত্রার সূচনা। আমি সবাইকে শিক্ষায় মনোনিবেশ রাখার এবং দেশ ও সমাজের সেবায় নিজেকে প্রস্তুত করার আহ্বান জানাই। শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে সাফল্য অর্জন সম্ভব, তাই সদা পরিশ্রমী ও নীতিমানে হতে হবে।”

বিদ্যালয়ে মোট ৭৮৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত, যাদের মধ্যে পঞ্চম শ্রেণির ১৭০ জন শিক্ষার্থী এ বছর বিদ্যালয় থেকে বিদায় নিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০