মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ পৌর শহরে দেশ সেরা ফ্যাশন ব্র্যান্ড ‘ক্যাপশন লাইফ স্টাইল’ শো-রুম এর আনুষ্ঠানিক উদ্বোধন

ছাম্মি আহামেদ আজমীর :
ঢাকা থেকে পরিচালিত দেশের জনপ্রিয় ও দেশ সেরা ফ্যাশন ব্র্যান্ড ‘ক্যাপশন লাইফ স্টাইল ’ এর সিরাজগঞ্জ শাখার জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা এস.এস রোডে ভিআইপি ভবন.শহীদ সোহরাওয়ার্দী সড়কে ফিতা কেটে নতুন এ আউটলেটের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের পুলিশ প্রশাসনের প্রতিনিধি,স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, দোকান কর্তৃপক্ষ,গণমাধ্যমকর্মী ও বিপুল সংখ্যক ক্রেতা।এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন,রাজধানী ঢাকায় ব্যাপক সুনাম অর্জনের পর সিরাজগঞ্জে শাখা উদ্বোধন ক্যাপশন ফ্যাশানের জন্য একটি নতুন মাইলফলক।এখানে তরুণ-তরুণীসহ সব বয়সী গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের পোশাক,ট্রেন্ডি ডিজাইন ও মানসম্মত কালেকশন রাখা হয়েছে।

ক্যাপশন লাইফ স্টাইল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানান,সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণেই তারা এই শাখাটি চালু করেছেন। আধুনিক ফ্যাশনের সর্বশেষ ট্রেন্ড,premium collections, seasonal outfits এবং সাশ্রয়ী মূল্যের পোশাক দিয়ে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনই তাদের মূল লক্ষ্য।পাশাপাশি উৎসব উপলক্ষে বিশেষ ছাড়,মেম্বারশিপ সুবিধা ও গ্রাহক সেবা আরও উন্নত করার পরিকল্পনার কথাও তারা জানান।

উদ্বোধনের মুহূর্ত থেকেই দোকানজুড়ে ছিল উপচে পড়া ভিড়। নতুন আউটলেটের ডিজাইন,সাজসজ্জা এবং ক্রেতা-বান্ধব পরিবেশ দেখে অনেকে সন্তোষ প্রকাশ করেন।বেশ কয়েকজন ক্রেতা জানান,সিরাজগঞ্জে এমন আধুনিক ফ্যাশন আউটলেট থাকায় এখন আর প্রয়োজনীয় পোশাকের জন্য ঢাকায় ছুটতে হবে না।

অনুষ্ঠানের শেষে ক্যাপশন লাইফ স্টাইল কর্তৃপক্ষ সিরাজগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,তারা উচ্চমানের ফ্যাশন সেবা দিয়ে স্বল্প সময়ের মধ্যেই গ্রাহকদের আস্থার শীর্ষে পৌঁছাতে চান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০