শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বাংলাদেশ ব্যাংক কোম্পানি নয়,ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে: গভর্নর

Download Photocard

ঢাকা : বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ বলেছেন তারা এস আলম গ্রুপ এবং বেক্সিমকোর মতো কোম্পানি নয়, ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, কারণ এই কোম্পানিগুলিকে জাতীয় সম্পদ হিসাবে বিবেচনা করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যাংকিং খাতে অপরাধের জন্য এস আলম গ্রুপের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপ ও বেক্সিমকোর মতো কোম্পানি বন্ধ করবে না।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

মাসুদ তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকের বিনিয়োগ ও আমানতের মধ্যে ২০ হাজার কোটি টাকার ব্যবধান রয়েছে। এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে নতুন শেয়ার ইস্যু করে এই ব্যবধান কমানো হবে বলে জানান তিনি।

তিনি বলেন, এস আলম গ্রুপের শেয়ারের  ফেস ভ্যালু মূল্যে ১ হাজার ৬০০ কোটি টাকার শেয়ার রয়েছে, যার বাজার মূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা। বাকি ১০ হাজার কোটি টাকা নতুন শেয়ার ইস্যু করে তোলা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, ব্যাংকটি আইএফসি এবং সৌদি বিনিয়োগকারী আল রাজি গ্রুপের মতো সাবেক  বিদেশী  শেয়ারহোল্ডারদের সাথে যোগাযোগ করবে এবং জানুয়ারির মধ্যে তাদের আবার বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাবে।

ইসলামী ব্যাংকের বিষয়ে আহসান এইচ মনসুর বলেন, আগের বিদেশি বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করা হলে ব্যাংকটির বিশ্বাসযোগ্যতা বাড়বে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০