মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে নবাগত জেলা প্রশাসক চৌহালী উপজেলা পরিদর্শন, মতবিনিময় এবং কৃষকদের মাঝে বোরো ধানবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম চৌহালী উপজেলা পরিদর্শন ও মতবিনিময় সভা করেন। চৌহালী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (৪ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) বেলা সাড়ে ১১ টার দিকে যমুনা নদী নৌ-পথ পাড়ি দিয়ে চৌহালী উপজেলায় পৌঁছে উপজেলা পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে – সিরাজগঞ্জের সুযোগ্য নতুন জেলা প্রশাসক চৌহালী উপজেলা’র বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ এবং সুধীবৃন্দের সাথে একটি মতবিনিময় সভা করেন। পরে জেলা প্রশাসক – সরকারের বরাদ্দকৃত ২০২৫-২৬ অর্থ বছরের বোরো জাতের ধানবীজ ও সার সুবিধাভোগী চৌহালী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো জাতের ধান বীজ ও সার প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

এসময়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত থেকে স্বাগত বক্তব্যে রাখেন। চৌহালী উপজেলার ২ জন অসহায় ব্যক্তির মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করাহয় । এছাড়াও জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চৌহালী উপজেলা ভূমি অফিস, থানা এবং বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এসময়ে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা- কর্মচারী এবং বিভিন্ন দপ্তরে প্রধানগন,সুধীজন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০