মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

কাজিপুরে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত সেলিম রেজাকে গণসংবর্ধনা প্রদান

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-সিরাজগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় প্রার্থী ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজাকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকেল ৫ টায় কাজিপুর উপজেলা চৌরাস্তায় এই গণসংবর্ধনার আয়োজন করে সিরাজগঞ্জ-১ কাজিপুর ও সদর ইউনিয়নের চার ইউনিয়নের জনগণ। এতে সভাপতিত্বে করেন সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম মাস্টার।

সংবর্ধনার জবাবে সেলিম রেজা বলেন, “কাজিপুর বাসীর দোয়া ও ভালোবাসায় এবং দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পুরষ্কার হিসেবে দল আমাকে এবার এমপি পদে মনোনয়ন দিয়েছে। এজন্য বিএনপির হাই কমান্ডকে ধন্যবাদ জানাই। সেইসাথে এই আসনের আপামর জনগণকে ধন্যবাদ জানাই।”

দলীয় মনোনয়ন বিষয়ে তিনি বলেন, “আমার সাথে জেলার নেতা নাজমুল হাসান তালুকদার রানা এবং দেশের নামকরা শিল্পী কনকচাঁপা ছিলেন। কিন্তু সবকিছু বিবেচনায় এনে দল আমাকে মনোনয়ন দিয়েছে। এখন আর কোন বিভেদ নাই। সবাই একসাথে নির্বাচনের মাঠে আমরা কাজ করবো। তবেই ৫৪ বছরের কাজিপুরের ইতিহাস পাল্টানো যাবে।” দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে তিনি বলেন, “ বিজয় নিশ্চিত করতে হলে আপনারা সবাই যে যার অবস্থান থেকে ধানের শীষের ভোট চাইতে মাঠে নেমে পড়েন।” অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজিপুরের সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল এর পক্ষ থেকে সেলিম রেজাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০