মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী (ছোট্ট) : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে  ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকাল ৯.৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে
জেলা প্রশাসন সিরাজগঞ্জ,  এবং দুর্নীতি দমন কমিশন,  সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি ও  জাতীয় পতাকা,  দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের পতাকা  উওোলন, ও রংবেরঙের এঁর বেলুন ও আকাশের শান্তির নীড় কবুতর অবমুক্ত করে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ শামসুদ্দিন সম্মেলন  কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন,  দুদক ( সমন্বিত জেলা কার্যালয়) পাবনা’র  সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন,, ,দুর্নীতি আমাদের সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে,যা বৈষম্য সৃষ্টির মূল কারণ। বৈষম্য দূর করতে হলে আমাদের মানসিকতা ও আচরণে পরিবর্তন আনতে হবে। দুর্নীতিবাজ মানুষ সমাজের রীতি-নীতির পরিপন্থি কাজে নিজেকে জড়িয়ে ফেলে এবং পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাকে কলুষিত করে। মানুষ পরিবার থেকে প্রথম রীতি-নীতির শিক্ষা পায়। আর পরিবারের অভিভাবকেরা যদি দুর্নীতির আশ্রয় গ্রহণ করে,তবে সন্তানেরাও দুর্নীতি দ্বারা প্রভাবিত হয়। তিনি আরও বলেন,অসাম্প্রদায়িক চেতনা এবং সমতার ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই বিপ্লবে নতুন প্রজন্মের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন,জুলাই বিপ্লবে নতুন প্রজন্ম যে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে,তা আমাদের দুর্নীতি মুক্ত ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ার আশা জাগায়। তিনি দুর্নীতি মুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর তিনি তার বক্তব্য বলেন, আপনারা দুর্নীতির সুনির্দিষ্ট প্রতিবেদন দেন আমরা দুর্নীতিকে ধ্বংস করে দিবো, দুর্নীতি করতে দেওয়া হবে না ।  দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করছে, আর দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন দুদক ( সমন্বিত জেলা কার্যালয়) পাবনা’র সহকারী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম,  আব্দুল মোমিন, সিরাজগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট  চন্দন দেবনাথ ( পিভি এম), প্রমুখ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুন্নবী খান জুয়েল,
এসময়ে জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,  সুধীজন,  স্কাউট, রোভার স্কাউটস, বিএনসিসির শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০