মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার হাজী আঃ রাজ্জাক মনেপ্রাণে একজন মানবপ্রেমী মানুষ 

টাঙ্গাইল প্রতিনিধি,,টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়ন এর ধোপাজানি গ্রামের মরহুম হাজী আলী আকবর সাহেবের সুযোগ্য বড় ছেলে ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক এক উজ্জ্বল নক্ষত্র । তার জীবন এক সফলতার প্রতিচ্ছবি তার  পরিবার,তার সমাজ ও তাঁর চারপাশের মানুষ, আদর্শ, নৈতিকতা, বিনয় ও মানবিকতায় তিনি হয়েছেন অনন্য।

প্রত্যেক পিতামাতা সন্তানের সাফল্যের মধ্যেই তাদের সুখ ও গর্ব খুঁজে পান। ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক  তার সততা, পরিশ্রম ও সদাচরণের মাধ্যমে পিতামাতার সকল প্রত্যাশার পূর্ণতা এনে দিয়েছেন। সন্তানের কৃতিত্ব যখন পিতামাতার মুখে প্রশান্তির হাসি ফোটায়, তখন সেটিই হয় প্রকৃত অর্জন। আজ তার বাবা-মায়ের হৃদয়ে সীমাহীন তৃপ্তি, কারণ তাদের সন্তান শুধু সফল নয়,, তিনি আদর্শের প্রতীক । 

তিনি এখন বর্তমানে অষ্ট্রেলিয়াতে স্থায়ী ভাবে বস-বাস করছেন-তারঁ পরিবার পরিজন নিয়ে । শৈশব তার কেটেছে ধোপাজানি গ্রামে এখন তিনি দ্বিতীয় বার বাড়ি নির্মাণ করেছেন জামুরিয়া ইউনিয়ন এর ডৌজানী গ্রামে,যে কারণে তিনি  মাঝে মধ্যে গ্রামের বাড়িতে চলে আসেন ।  মায়ার টানে, চলে আসেন বাংলাদেশে,খোজ খবর নেন তাঁর গ্রামের মানুষ জন কেমন আছেন,এবং তাঁর সৃষ্টিকরা প্রতিষ্ঠান হাজী আলী আকবর নূরানীয়া মাদ্রাসার কেমন চলছে । তাঁর অধিকাংশ আয়করা অর্থ তিনি ব্যয় করে থাকেন মানবিক কাজে যা অনবদ্য কাজ । 

বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার হাজী আঃ রাজ্জাক একজন উদার,মানবিক,আদর্শবাদী মানুষ তার মত এমন চেতনা সমৃদ্ধ মানবিক মানুষের প্রয়োজন দেশের প্রতিটি সমাজে,তবেই অবহেলিত পিছে পড়া,নিচে থাকা সাধারণ মানুষ গুলো একটু ভরসা করার মত সুযোগ পাবে ।ক্লান্ত পরিশ্রান্ত মানুষ গুলো পাবে চিত্তে প্রশান্তি,এবং সমাজে স্থির হবে স্থির শান্তি যা সকলেরই প্রত্যাশা। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০