সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

মহাদেবপুরে বিবাহিত স্ত্রীকে নির্যাতন করে বিয়ে অস্বীকার করে তাড়িয়ে দেয়ার অভিযোগ !

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: এস এ উজ্জ্বল : নওগাঁর মহাদেবপুরে নির্যাতনের পর বিয়ে অস্বীকার করে
স্ত্রীকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী বাদী হয়ে স্বামী, শশুর, শাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার এনায়েতপুর ইউপির সুজাইল গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সুজাইল উত্তরপাড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে তৈয়বুর রহমান প্রায় দুই বছর
পূর্বে কোর্ট এফিডেফিটের মাধ্যমে একই গ্রামের আজাহার আলীর মেয়ে খাতিজা আক্তারকে বিয়ে করে গোপনে সংসার করতে থাকেন তারা। গত কয়েকদিন আগে খাতিজা আক্তার
স্ত্রীর দাবীতে তৈয়বুর রহমানের বাড়িতে এলে তৈয়বুর রহমান বিয়ে অস্বীকার করে।

এ সময় তৈয়বুর রহমান, মোজাফফর হোসেনের স্ত্রী সোনামন বিবি, তার মেয়ে মৌসুমী আক্তার,শাহিন রহমানের স্ত্রী আইমা, মোজামের ছেলে শাহিন রহমান জোটবদ্ধ হয়ে খাতিজা আক্তারকে এলোপাথারী মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসা গ্রহণ করেন তিনি।

পরে তিনি মঙ্গলবার রাতে স্বামী, শশুর, শাশুড়ি, ননদসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এ উজ্জ্বল,
০১.০১.২০২৬, মহাদেবপুর, নওগাঁ। ০১৩১৯-৩৪৭২৮২

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০